এতদ্বারা সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আগামী ২৬ ও ২৭ আগস্ট মাদ্রাসার সকল প্রকার শ্রেণি ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২৮ ও ২৯ আগস্ট (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৩০ আগস্ট (রবিবার) থেকে মাদ্রাসার সকল শ্রেণি কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।
আদেশক্রমে,
অধ্যক্ষ
সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা